সেন্টমার্টিনে বর্জ্য ব্যবস্থাপনা অভিযানে নামলো পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী। যাতে সহযোগীতা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।
বুধবার (৩ ডিসেম্বর ) দ্বীপের বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে পরিচালিত হয় বিশেষ অভিযান। এসময় সৈকত সংলগ্ন বাজার ও বিভিন্ন রিসোর্ট এলাকায় প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি নির্ধারিত স্থানে বর্জ্য ডাম্পিং নিশ্চিত করতে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হয়।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান। তিনি বলেন,পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক 





















