ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন’: মাহফুজ আলম মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করছে এনসিপি গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যাঁরা লেবুর দামে আগুন রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রে জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, মিয়ানমার নাগরিক নিহত- বাংলাদেশি আহত

বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ফের স্থলমাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত ও এক বাংলাদেশি আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পৌয়ামুহুরী সংলগ্ন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের হটাও-মগপাড়া এলাকায়।

বিজিবি জানায়, সকাল আনুমানিক ১০টার দিকে দুই জুমচাষী নিজেদের জুমবাগানে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে পড়েন। এতে ঘটনাস্থলেই মিয়ানমার নাগরিক মেনথ্যাং ম্রো (৪০) নিহত হন। তিনি মিয়ানমারের নতুনপাড়া গ্রামের বাসিন্দা এবং তাংলাই ম্রোর ছেলে।

অন্যদিকে আহত হয়েছেন বাংলাদেশি নাগরিক ম্যাংসার মোরং (৩০), তিনি বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জন পাড়ার শাংওয়ান ম্রোর ছেলে। আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি নিজ গ্রামে ফিরে আসেন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। এতে একজন মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যাতে কোনো প্রভাব না পড়ে, সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”

সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমারের সীমান্তঘেঁষা বান্দরবানের বিভিন্ন স্থানে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি হতাহত হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, মিয়ানমার নাগরিক নিহত- বাংলাদেশি আহত

আপডেট সময় : ০২:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫