ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতামুহুরী হচ্ছে কক্সবাজার জেলার দশম উপজেলা ১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস ১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান চকরিয়ার কাকারায় ডাকাতের হামলায় মুজিবের মৃত্যু দাবী স্থানীয়দের: আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: প্রধানমন্ত্রী জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, করবেন বইমেলার উদ্বোধন রমজানের অর্থনৈতিক দর্শন ‘চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, আর কত!’  – জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ভাষার ভালোবাসায় জীবন: ইতিহাস কী বলে? রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন দুই আওয়ামী লীগ নেতা! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক কুতুবদিয়ার মোঃ ওসমান ও ডেইজি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি “সিপিপি স্বেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার-২০২৪”এ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবক মো: ওসমান ও ডেইজি আকতার।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে ২৪ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাস্থ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়াম হলে নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদান করা হয়।

এ বছর সারা দেশের ৮০,০০০ স্বেচ্ছাসেবকের মধ্য থেকে বাছাই করে ৪২ জন নারীও ৪২ জন পুরুষকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হন মোঃ ওসমান ও ডেইজি আকতার।

মোঃ ওসমান ও ডেইজি আকতারের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সিপিপির চেয়ারম্যান হাসানুল হক।

মোঃ ওসমান ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কুতুবদিয়া উপজেলার ভারপ্রাপ্ত টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, দুর্যোগে ভালো ভূমিকা রাখার জন্য আমাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। আমি গর্বিত যে আমার কাজে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাতামুহুরী হচ্ছে কক্সবাজার জেলার দশম উপজেলা

This will close in 6 seconds

সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক কুতুবদিয়ার মোঃ ওসমান ও ডেইজি

আপডেট সময় : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪