ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

সারাদেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিচারকরা

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় সারাদেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন। রোববার (১৬ নভেম্বর) কালো ব্যাজ ধারণ করেন তারা।

এর আগে, গত শুক্রবার নিরাপত্তাসহ দুই দফা দাবিতে রোববার থেকে কলমবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিচারকরা। তবে গতকাল দাবি পূরণে আইন উপদেষ্টার আশ্বাসে সেই কর্মসূচি স্থগিত করা হয়। বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই দফা দাবি নিয়ে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দুই দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারের পূর্ব-পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে বিচারকের ছেলে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন। এছাড়া লিমনও আহত হয়।

পরে অভিযুক্ত লিমনকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় লিমনের একটি বক্তব্য কয়েকটি মিডিয়ায় প্রচার করা হয়। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে। পাশাপাশি রাজপাড়া থানার এক এসআই ও তিন কনস্টেবলসহ মোট চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, বিচারকপুত্র হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :

আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ

সারাদেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিচারকরা

আপডেট সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫