ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক ৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ

সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জেলা বিএনপি নেতা রাসেলের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদু সিকদারের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার দাবী করে এর নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেল।

রবিবার রাত আটটার দিকে লিংক রোডে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মোস্তফা এন্টারপ্রাইজে সাইদু সিকদার কে পরিকল্পিত ভাবে হত্যা, দোকানের মালামাল ও নগদ অর্থ লুটপাটের উদ্দেশ্যে হামলা করে গুরুতর জখম করে বলে দাবি করেন জেলা বিএনপির এই নেতা।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর কাছে আমরা জানতে পারি যে, তার ব্যবসা প্রতিষ্ঠানে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী সাইদু সিকদারের উপর অতর্কিত হামলা চালায়।  হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করার ঘটনা প্রমাণ করে শহরে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। প্রশাসনের নাকের ডগায় কিভাবে একজন সাবেক ছাত্রনেতার উপর এরকম সশস্ত্র হামলা হতে পারে বলে তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, সাইদু সিকদার এখনো অজ্ঞান অবস্থায়। প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীরা জানান হামলা করে পালিয়ে যাওয়ার সময় দুইজন সন্ত্রাসীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতার, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাসেল বলেন , এধরনের ন্যাক্কারজনক হামলা যদি অব্যাহতভাবে চলতে থাকে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে।

দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে এলাকাবাসী এবং দলের নেতা কর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

এই হামলার বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ ইলিয়াস জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে, তদন্তের পর আমরা বিস্তারিত জানাতে পারবো। তিনি আরো বলেন তদন্তের পূর্বে আমি কোন বক্তব্য দিতে চাইনা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জেলা বিএনপি নেতা রাসেলের

আপডেট সময় : ০২:২৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫