ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া! প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এক মাসে সড়কে ঝরল ৪৮৭ প্রাণ, মোটরসাইকেলে ৪০.২৪ শতাংশ প্রাণহানি রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ রোজার ধর্মীয় গুরুত্ব রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় চকরিয়া পৌরশহরের নিউ মার্কেটের সামনে মহাসড়কের ওপরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ। চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ উল হক।

এছাড়াও প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক শওকত আলী, কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মুসা ইবনে হোছাইন বিপ্লব,টিটিএন ও দৈনিক বাঁকখালী পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ,সাংবাদিক আবুল কালাম আজাদ, রফিক আহমদ,এম.মনছুর আলম রানা, নুরুদ্দোজা জনি, মনিরুল আমিন, নুরুল আমিন টিপু ও ফরিদা ইয়াছিন।

অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, “একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে”।

সরকারের উদ্দেশ্যে তারা আরও বলেন,”সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া জরুরি। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে”।

এসময় উপস্থিত ছিলেন-চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন চৌধুরী, সাংবাদিক এম.রায়হান চৌধুরী, সাংবাদিক জামাল হোসেন, সাংবাদিক অলি উল্লাহ রনি, সাংবাদিক শাহজালাল শাহেদ, সাংবাদিক জিয়াউল হক জিয়া, সাংবাদিক নিজাম উদ্দিন, আবদুল হামিদ, আরাফাত চৌধুরী, রুবেল খান, আব্দুল্লাহ আল মামুন, জুবাইরুল ইসলাম, রিদুয়ান হাফিজ, ফায়সাল আলম সাগর, সাদ্দাম হোছাইন, আলী ওমর, রেজাউল করিম, মোহাম্মদ আইয়ুব, সরওয়ার ওসমান, আনোয়ার হোছাইন, শওকতুল ইসলামসহ চকরিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

This will close in 6 seconds

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন

আপডেট সময় : ০১:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫