ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে শুরু হচ্ছে এফ এফ জি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬, খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের আহ্বান টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ৪ অপহৃত উদ্ধার ভুয়া প্রেস রিলিজ নিয়ে সতর্কবার্তা: কক্সবাজার জেলা ছাত্রদল কমিটি প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতি ডাকাত দলের অভয়ারণ্য ঈদগাঁও-ঈদগড় পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল উখিয়া সীমান্তের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে পুলিশ সুপারের আকষ্মিক পেট্রোল পাম্প পরিদর্শন কক্সবাজারে ২৪ ঘণ্টার চিরুনি অভিযান: ১৫ ছিনতাইকারী-ডাকাত গ্রেফতার বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান পালংখালীতে মধ্যরাতে সন্ত্রাসী হামলা: গুলিবিদ্ধ ১ কবরের ওপর দইয়ের হাঁড়ি রেখে আগুন: আতঙ্কে এলাকাবাসী
কাউন্সিলর ইফতেখারসহ আটক ২

সকালে এক নারীসহ হোটেলে উঠেন নিহত খুলনার কাউন্সিলর টিপু

খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে র‍্যাব-১৫। আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ইফতেখারকে কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে রাত ১২টার পর আটক করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক বলেন, ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কক্সবাজারে আসেন।

হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন।

রুমি নামের ওই নারী পলাতক বলে জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন।

এদিকে আমাদের হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান।

এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।

এঘটনায় রাত দেড়টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবাহ হক ভুট্টোকে হেফাজতে নিয়েছে র‍্যাব।

ট্যাগ :

টেকনাফে শুরু হচ্ছে এফ এফ জি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬, খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের আহ্বান

কাউন্সিলর ইফতেখারসহ আটক ২

সকালে এক নারীসহ হোটেলে উঠেন নিহত খুলনার কাউন্সিলর টিপু

আপডেট সময় : ০৭:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫