ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

সংঘবদ্ধ ধ’র্ষণের ঘটনায় কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স-এর উদ্বেগ

বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশিত “কক্সবাজারে রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ” শিরোনামের একটি মর্মান্তিক খবর সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স নামের ঢাকা ভিত্তিক কক্সবাজারবাসীদের সংগঠন।

এক বিবৃতিতে সংগঠনটি বলে, এই অমানবিক ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর হতে হবে বলে জানিয়ে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স বলে, “আমরা স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানাই যে, তারা যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং জনগণের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ উদ্যোগ নেয়।”

সংগঠনটির সংগঠক মুহিব্বুল মুক্তাদিল তানিম বলেন, “আমরা বিশ্বাস করি, কক্সবাজারের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং সকলের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। আমাদের সকলের দায়িত্ব, একসঙ্গে কাজ করে এমন একটি পরিবেশ গড়ে তোলা যেখানে প্রতিটি নাগরিক নিজেকে নিরাপদ অনুভব করতে পারে।”

ট্যাগ :

সংঘবদ্ধ ধ’র্ষণের ঘটনায় কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স-এর উদ্বেগ

আপডেট সময় : ০৮:০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫