ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু

শিবির প্রার্থীর ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন রয়েছে : আবিদ

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 306

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার অভিযোগ, টিএসসি কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন আবিদুল।

তিনি বলেন, শিবির সমর্থিত প্রার্থীদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এটা অশনি সংকেত।

নিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো বাধা সৃষ্টি করিনি বা আচরণবিধি ভঙ্গ করিনি। বরং কিছু কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিগুলোতে ঢুকতে দেওয়া হয়নি। অথচ সংবিধানে স্পষ্ট বলা আছে, প্রার্থী ও তাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশের অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, সকাল থেকেই আমরা অনিয়মের অভিযোগ তুলতে পারতাম। তবে আমি অনাবাসিক শিক্ষার্থীদের আহ্বান জানাই, আপনারা ভোট দিতে আসুন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে ভোট দিতে হবে।

অমর একুশে হলে ভোট কারচুপির বিষয়ে জানতে চাইলে আবিদুল বলেন, তিনি এখনো সেখানে যাননি। বিষয়টি জেনে পরে মন্তব্য করবেন।

উল্লেখ্য, এ কেন্দ্রে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন৷ এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স?

শিবির প্রার্থীর ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন রয়েছে : আবিদ

আপডেট সময় : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫