ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার হলো রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মমিনুল

রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিশ্বনাথ এলাকার চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম প্রকাশ মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫ এবং র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেলো ২৫ সেপ্টেম্বর রাতে মোবারক আলী কাউনিয়া উপজেলার শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা শেষে বিশ্বনাথ এলাকার মইনুল ইসলাম প্রকাশ মমিনুলের আবাদী জমির পাশের আইল দিয়ে বাড়ির দিকে রওয়ানা করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা মমিনুল এ সময় মোবারক আলীর পথরোধ করে তার হাতে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এরপর ঘাতক মমিনুল তার বসতবাড়ির রান্নাঘরের পিছনে গর্ত করে লাশ মাটি চাপা দিয়ে নতুন গাছ লাগিয়ে দেয় যেন কেউ বুঝতে না পারে। ভিকটিম মোবারক আলী বাড়িতে না ফেরায় তার পরিবার অনেক খোঁজাখুঁজির পরে কাউনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে। একপর্যায়ে ঘাতক মমিনুলের বাড়ির পেছনে নতুন আলগা মাটি থেকে গন্ধ ছড়ালে এলাকার লোকজনের উপস্থিতিতে পুলিশ সেই গর্ত খুড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে। এরপরই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘাতক সম্পূর্ণভাবে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা রুজু করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত ঘটনায় আসামিদেরকে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে দলটি জানতে পারে যে, হত্যাকান্ডের মূলহোতা মইনুল ইসলাম তার নিজ জেলা ছেড়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে অবস্থান করছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে ২৭ অক্টোবর দুপুরে র‌্যাব-১৩ এবং র‌্যাব-১৫ সদর এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা মইনুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার হলো রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মমিনুল

আপডেট সময় : ০৪:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫