ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হওয়া শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ

রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম ফের চালু করার উদ্যোগ নিয়েছে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন।

এই উদ্যোগের অংশ হিসেবে ক্যাম্পে শিক্ষা কার্যক্রম সমুহের তথ্য সংগ্রহ চলছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়া।

বুধবার বিকেল ৫টায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়া জানান, তাদের ‘গ্লোবাল ফাইভ জিরো ক্যাম্পেইন’-এর আওতায় রোহিঙ্গাদের কল্যাণে একযোগে ফ্রি মেডিকেল সার্ভিস ও বিদ্যালয় পুনরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে। ফাউন্ডেশনের মেডিকেল টিম গত তিন দিনে প্রায় ৮০০ রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। এতে ৪ জন অভিজ্ঞ চিকিৎসক ও ১৬ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

এছাড়া স্থানীয় শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা শিশুদের বিদ্যালয় পুনরায় চালুর রোডম্যাপ গ্রহণ করা হয়েছে, যাতে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষার ধারাবাহিকতা ফিরে আসে।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ সিস্টেম ডেভেলপমেন্টের প্রাক্তন পরিচালক ড. সুলতানা খানম রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে খ্যাতনামা মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম বলেন, ‘রোহিঙ্গারা এখনও নিজেদের দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিবেশ পায়নি। বাংলাদেশ তাদের জন্য অনেক করেছে, তবু মানবতার দাবি—আমাদের আরও পাশে থাকতে হবে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়—এটি ন্যায়বিচার ও বৈশ্বিক জবাবদিহিতার প্রশ্ন। তারা মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিত ও রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানান।

ট্যাগ :

রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হওয়া শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ

আপডেট সময় : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫