ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোকখালীতে চিংড়ি ঘেরের কর্মচারীর ছুরিকাঘাতে মালিক নিহত : আটক-২ ক্যামজা-র ১৪তম বার্ষিক মিলনমেলা ও আনন্দ ভ্রমণ সম্পন্ন। সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার গুঞ্জন, যা জানা গেল জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হবে রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দুই নারী প্রধানমন্ত্রীর ৩৬ বছরে নারীর ক্ষমতায়ন কতটা? এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল বিজিবি’র ৫ পৃথক অভিযান,ইয়াবাসহ আটক ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ নাফ নদীতে আটক ৭৩ বাংলাদেশী জেলের মুক্তি ও হস্তান্তর অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন শাহজাহান চৌধুরী—জিরো টলারেন্স ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অবশেষে জুলাই সনদে সই করছে এনসিপি ছায়া সংসদ কী, কীভাবে কাজ করে

রামুতে নোয়া-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের রামু-মরিচ্যা আরকান সড়কে নোয়া ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হওয়ার তথ্য দিয়েছেন রামু থানার ওসি আরিফ হোসাইন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রামুর দারিয়ারদিঘী রাস্তা মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওসি আরিফ হোসাইন বলেন, “দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নোয়া গাড়ির চালককে আটক করা হয়েছে। দুটি গাড়িই জব্দ করা হয়েছে।”

নিহত কিশোরের নাম আবু বকর ওরফে বড় মনিয়া (১৮)। তিনি টোয়াইঙ্গাকাটা গুইট্টাবনিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রামুমুখী পূবালী ব্যাংকের একটি নোয়া গাড়ি এবং মরিচ্যাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মনিয়া।

আহতদের মধ্যে আছেন একই এলাকার হাবিব উল্লাহ, কামাল হোসেনের ছেলে এবং বাবু, নবী হোসেনের ছেলে। গুরুতর আহত হাবিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবু মরিচ্যা আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পোকখালীতে চিংড়ি ঘেরের কর্মচারীর ছুরিকাঘাতে মালিক নিহত : আটক-২

This will close in 6 seconds

রামুতে নোয়া-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

আপডেট সময় : ০৮:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫