ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

রাতের আঁধারে শুকিয়ে ফেলা হচ্ছে কক্সবাজার আয়কর ভবনের প্রস্তাবিত জায়গার জলাভূমি

কর অঞ্চল-৪, চট্টগ্রাম এর অধীনস্থ কক্সবাজার জেলার প্রস্তাবিত আয়কর ভবনের জন্য বরাদ্দকৃত জায়গায় অবস্থিত জলাশয়ের পানি শুকিয়ে ফেলা হচ্ছে। পানি তোলার মেশিন দিয়ে রাতের আঁধারে তোলে ফেলা হচ্ছে সব পানি। এতে ওই এলাকায় কোন অগ্নি দুর্ঘটনা হলে ফায়ার সার্ভিস পানির সংকটে পড়তে পারে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা আটটার দিকে কক্সবাজার শহরের লাবণী মোড়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের সামনে অবস্থিত ওই জায়গায় সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। এতে সামনে ফুটপাতে পানি পড়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।

আয়কর ভবনের প্রস্তাবিত ওই জায়গার ভেতরে গিয়ে কথা হয় এক শ্রমিকের সাথে। তিনি বলেন, মাছ ধরার জন্য শুকিয়ে ফেলা হচ্ছে পানিগুলো। এছাড়া আর কিছু বলতে রাজি হননি তিনি।

এবিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ টিটিএন-কে বলেন, জলাশয় ভরাট বা শুকানো আইনত অপরাধ। তারা মাছ জাল দিয়ে ধরতে পারবে তবে পানি শুকাতে পারবে না। যদি কোন দুর্বৃত্ত পানি শুকিয়ে ফেলে তাহলে পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ট্যাগ :

আপডেট সময় : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫