ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ কোন কৌশলে এবার এগোবে ইরান খামেনির বিদায়ে হিসাবটা কী দাঁড়াল? প্রতিকূলতার ভেতর দাঁড়িয়ে থাকা সাংবাদিকতার এক অনন্য পাঠশালা একই ঘটনায় দুটি করে হত্যা মামলা: হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতি ছয় পেরিয়ে সাতে টিটিএন: তথ্য ও সত্যের মেলবন্ধন কক্সবাজারে প্রয়াত ইরানী নেতা আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন: অর্থদণ্ড, বালু ও সরঞ্জাম জব্দ ইরানের হামলায় আরব আমিরাতে এক বাংলাদেশিসহ নিহত ৩

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম রাজধানীর সড়ক ও গণপরিবহন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। সব কিছু শোনার পর প্রধানমন্ত্রী বর্তমান জনভোগান্তি লাঘবে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্বারোপ করে রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করতে মন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬