ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

“রাইয়ান পরিকল্পিত মিডিয়া ট্রায়ালের শিকার ফলে প্রশাসন প্রভাবিত হয়েছে” -কক্সবাজার এনসিপি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কক্সবাজারের সংগঠক পরিকল্পিত মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন উল্লেখ করে তার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছে সংগঠনটির কক্সবাজার জেলা শাখা।

বিবৃতিতে তারা জোর দিয়ে বলেছেন, “আমরা মনে করি, এটি একটি পরিকল্পিত মিডিয়া ট্রায়াল, যার মাধ্যমে একজন রাজনৈতিক কর্মীকে সামাজিকভাবে হেয় এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এর ফলে প্রশাসনও প্রভাবিত হয়ে রাইয়্যান কাশেমকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে উপস্থাপন করেছে এবং আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।”

গণমাধ্যমে পাঠানো তাদের বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো-
গত ৫ মে ২০২৫, সোমবার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজারের খুরুশকুল এলাকায় অবস্থিত ‘আল্লাহ ওয়ালা হ্যাচারি’তে মাছ চুরির ঘটনায় আলী আকবর নামের এক লোকের মৃত্যু ঘটে। আমরা অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় মর্মাহত; নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং প্রকৃত দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

ঘটনার সময় হ্যাচারির সত্ত্বাধিকারী পরিবারের সদস্য রাইয়ান কাশেম কস্তুরাঘাটস্থ ‘মারিয়া ফোড জুন’-এ বন্ধুদের সাথে আড্ডারত ছিলেন। তার কাছে হ্যাচারি থেকে ফোন আসলে হ্যাচারি কর্তৃপক্ষের একজন হিসেবে তিনি দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করে পুলিশকে খবর দেন এবং পুলিশকে সাথে নিয়েই ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর উপস্থিত সাংবাদিক ও উত্তেজিত জনতাকে পরিস্থিতি ব্যাখ্যা করার সময় একটি স্বার্থান্বেষী মহলের ইশারায় একদল সন্ত্রাসী তার উপর হামলা করে। বলা বাহুল্য কিছু সাংবাদিকের উস্কানীমূলক প্রশ্নে এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠে এবং হ্যাচারির ফটক ভেঙ্গে প্রবেশ করে হট্টগোল করতে শুরু করে। সাংবাদিকদের উপস্থিতিতেই রাইয়ান পরিস্থিতি সামাল দিতে গেলে কিছু দুর্বত্ত মারাত্মকভাবে রাইয়ানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে যা স্থানীয় নিউজ পোর্টালে লাইভ দেখানো হয়। আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইত্যবসরে কিছু প্রভাবশালী গণমাধ্যম ও স্বার্থান্বেষী মহল এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে রাইয়্যান কাশেমকে ষড়যন্ত্রমূলকভাবে অভিযুক্ত করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে।

এনসিপি কক্সবাজার জেলা শাখা দৃঢ়ভাবে ঘোষণা করছে যে, রাইয়ান কাশেম নিরপরাধ। তিনি কোনোভাবেই উক্ত মৃত্যুর ঘটনার সাথে সম্পৃক্ত নন বলেই ঘটনাস্থলে অবিচল থেকে সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত ব্রিফ করছিলেন।

আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাই—
১. রাইয়ান কাশেমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে।
২. তার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।
৩. উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমরা আশাবাদী, সত্য উদঘাটিত হবে এবং একজন নিরপরাধ রাজনৈতিক কর্মী তার মর্যাদা ফিরে পাবেন।

ট্যাগ :

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

“রাইয়ান পরিকল্পিত মিডিয়া ট্রায়ালের শিকার ফলে প্রশাসন প্রভাবিত হয়েছে” -কক্সবাজার এনসিপি

আপডেট সময় : ০৭:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫