ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা পুলিশ হেফাজতে

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা এখন তাদের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এদের মধ্য আটজন নারী, ৩০ জন শিশু রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের (ইনচার্জ) পরির্দশক শোভন কুমার সাহা বলেন, ‘টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের কি করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।’

এর আগে গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভের উপকূলের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল।

অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এহসান উদ্দিন। তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীগুলো এক সাথে কাজ করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা

মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা পুলিশ হেফাজতে

আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫