ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায়

মাছ শিকার করে ফেরার পথে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া নামক স্থান থেকে ১২ জন মাঝিমাল্লা সহ ১টি মাছ ধরার ইঞ্জিন চালিত ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ট্রলারটি সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার স্থানীয় জেলে সুলতান মাঝির বলে জানা যায়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৩ হতে আনুমানিক ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমানা থেকে তাদের আটক করে।

বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, বিষয়টি আমরা শুনেছি। সংশ্লিষ্ট সকলকে এবিষয়ে অবগত করা হয়েছে।

আটককৃত জেলেরা হলেন শাহপরীরদ্বীপ বিভিন্ন এলাকার বাসিন্দা। মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন(৪০), মো: রাসেল (২৩), মো: সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫), একজন বালুকখালী এলাকার বলে জানা যায়।

শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে শাহপরীরদ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক মিয়ানমার জলসীমানা দিয়ে আসার পথে আরাকান আর্মি দুটি স্পিডবোট করে এসে একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝিমাল্লাহ আটক করার বিষয়টি জানিয়েছেন মাছ শিকার করে ঘাটে ফিরে আসা জেলেরা। ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার বাসিন্দার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলার।

এদিকে, ৫ আগস্ট নাফনদীর নাজির পাড়া অংশ থেকে দুই জন জেলেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সর্বশেষ ১২ আগস্ট নিয়ে যায় ৫ জেলেকে।

গেল ১মাসে ১৯জন জেলেকে আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিয়ে যায়। যা নিয়ে প্রতিনিয়ত উপকূলের জেলেপল্লীতে তৈরী হয়েছে অপহরণ আতঙ্ক।

ট্যাগ :

আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

মাছ শিকার করে ফেরার পথে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ০৭:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫