ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

মহেশখালীতে টমটম চাপায় শিশুর মৃত্যু

মহেশখালীতে ব্যাটারচালিত ইজিবাইকের (টমটম) চাপায় মিজান মণি (৬) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মাও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩ টায় উপজেলার কালারমারছড়ার মিজ্জির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু মিজান মণি ওই এলাকার বাসিন্দা রবিউল আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক আসা একটি বেপরোয়া সিএনজি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে ফুটপাতে উঠে যায় ইজিবাইকটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি ফুটপাতে হাঁটা অবস্থায় মা ও ছেলের উপর উল্টে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। শিশুটির মুখ ও মাথা সম্পূর্ণ থেঁতলে যায়। আহত অবস্থায় শিশুটির মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এই ঘটনায় এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

ট্যাগ :

মহেশখালীতে টমটম চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫