ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদে কক্সবাজার ছাড়লেন ওজিল-এরদোয়ান পুত্র , আছেন সুস্থ রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ান গাড়ি বহরে অটোরিকশা ধাক্কা রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় এগিয়ে আসতে বিশ্ববাসীকে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের আহবান মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে তোলা টাকাকে চাঁদা হিসেবে দেখছি না সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী তারেক রহমানের সরকারে আইনের শাসন ফিরবে: জামায়াত আমির ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া! প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ

মনোনয়নপত্র বিতরণ কাল; উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ৮ নভেম্বর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১ নভেম্বর) ঘোষিত তফসিলে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন।

নির্বাচন কমিশনার আনছার হোসেনের সাক্ষরিত তফসিলে জানানো হয়— ৩ নভেম্বর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র বিতরণ; ৪ নভেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিল ও সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ; ৫ নভেম্বর বেলা ৩টায় মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি বা বাতিলকৃত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আবেদন, বিকেল ৪টায় আপিল শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ ও সন্ধ্যা ৭টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ; ৬ নভেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও সন্ধ্যা ৬টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ; ৮ নভেম্বর বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ এবং যথাসময়ে ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, ইতিমধ্যেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দেখা যাচ্ছে আমেজ ও উৎসবমুখর পরিবেশ। সম্ভাব্য প্রার্থীরা কাঙ্ক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বেড়াচ্ছেন।

এবারেও একই পদে একাধিক প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার দিনক্ষণ আরও ঘনিয়ে আসছে প্রার্থীদের। একটি অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কাঙ্ক্ষিত পদে আসীন হতে চান প্রার্থীরা। পাশাপাশি একটি জাঁকজমকপূর্ণ নির্বাচন প্রত্যাশা সকলের।

নির্বাচন কমিশনার আনছার হোসেন জানান, বরাবরের মতোই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির অপর দুই সদস্য হলেন ইসলাম মাহমুদ ও মোস্তফা সরওয়ার।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩১ অক্টোবর) উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বিগত কমিটির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্ব পায় নির্বাচন কমিশন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিরাপদে কক্সবাজার ছাড়লেন ওজিল-এরদোয়ান পুত্র , আছেন সুস্থ

This will close in 6 seconds

মনোনয়নপত্র বিতরণ কাল; উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ৮ নভেম্বর

আপডেট সময় : ০৩:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫