ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমি এখন সৌদি আরবেরই মানুষ’ প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি সারাদেশে আ.লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই: মির্জা ফখরুল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ, স্বামীসহ গ্রেপ্তার ৩ তাজুল বাদ, আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ ৯ জন দগ্ধ সকালেই তাপমাত্রা ২০ ডিগ্রি, দিনভর বাড়তে পারে গরম সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু ইফতারে বেলের শরবত কতটা উপকারী? সূর্যগ্রহণের পর এবার চন্দ্রগ্রহণ, কখন-কোন সময় দেখে যাবে? বাংলাদেশসহ তিন দেশে ভূমিকম্পের আশংকা রমজান সামাজিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে থাকবেন এমপি আলমগীর ফরিদ

ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্তে ‘সতর্ক থাকার’ নির্দেশ আইজিপির

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যাতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান বাহারুল আলম।

বুধবার ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দেশের সংঘাতপূর্ণ পরিবেশের মধ্যে বাংলা‌দে‌শের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, সে ব্যাপারে আইজিপি সতর্ক করে ৩২ জেলা পুলিশ সুপারদের বলেছেন- কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দে‌শে প্রবেশ কর‌তে না পা‌রে।”

এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা ইনামুল হক সাগর বলেন, ভারতের সঙ্গে ৩২টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি সীমান্ত জেলা রয়েছে।

গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহারুল আলম।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক থাকার নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলায় দিল্লি মঙ্গলবার গভীররাতে পাকিস্তানে হামলা চালায়। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দিয়েছে ইসলামাবাদ। এ সংঘাতে পাকিস্তানে অন্তত ২৬ জন এবং ভারতে ১০ জন মারা গেছে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। তার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘আমি এখন সৌদি আরবেরই মানুষ’

This will close in 6 seconds

ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্তে ‘সতর্ক থাকার’ নির্দেশ আইজিপির

আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫