ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু
"তারা ঢাকা ফিরতে পারেন দুপুরের পর"

বৃষ্টির রাতে সৈকতে ফুটবল খেলেছেন হাসনাত

কক্সবাজারে ‘ভ্রমণে’ আসা এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে ঘিরে চলছে নানান আলোচনা। তবে সব আলোচনা-সমালোচনা তুড়ি মেরে বৃষ্টিতে অবগাহন করলেন হাসনাত আব্দুল্লাহ।

বুধবার রাতে কক্সবাজারে ঝুম বৃষ্টি নামে। আর বৃষ্টির সাথে হোটেল মোটেল রোডে ঘুরে বেড়াতে দেখা গেছে এনসিপির এই নেতাকে। সেখান থেকে নামেন সৈকতের বালিয়াড়িতে। একদল যুবকের সাথে খেলেছেন ফুটবল।

এসমত তার সাথে দেখা গেছে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন ও স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদকে।

এদিকে সকালে একটি সূত্র থেকে খবর আসে সার্জিস আলম সস্ত্রীক গাড়িতে করেই ফিরে যাচ্ছেন ঢাকা। কিন্তু এমন খবরের সত্যতা পাওয়া যায়নি পরে আর।
হোটেল প্রাসাদ প্যারাডাইস এর ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, “তারা হয়তো লাঞ্চের পর চলে যেতে পারেন। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছেনা।”

পরে তিনি হোটেলটির অভ্যর্থনা কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। এই কর্মকর্তা বলেন, সার্জিস আলম সকালে চলে গেছেন কিনা জানিনা। তবে তিনি বেরিয়েছিলেন আবার ফিরে আসছেন জানি। তারা কখন যাবেন সেই বিষয়ে আসলেই আমরা জানিনা। তাদের হয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এখানকার স্থানীয় নেতারা। তাই কখন চেক আউট করবেন জানিনা।”

এনসিপির এই শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণ কখন শেষ হচ্ছে সে বিষয়ে কথা বলছেন না দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও।

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন কক্সবাজার আসে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ এবং তাঁর স্ত্রী দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তাদের সাথে আছেন সারজিসের স্ত্রীও।

মঙ্গলবার অনেকটা গোপনে কক্সবাজার আসলেও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের খবর রটে যায়। পরে তারা জানিয়েছিলেন এটি ব্যক্তিগত ভ্রমণ। সেদিন এই নেতারা ওঠেছিলেন ইনানীর সী পার্ল রিসোর্টে।

পরে বুধবার দুপুর ১ টার দিকে কক্সবাজার শহর থেকে ২৮ কিলোমিটার দূরের ইনানীর জালিয়াপালং এলাকার হোটেল সী পার্ল রিসোর্ট ত্যাগ করে তারা ওঠেন শহরের প্রাসাদ প্যারাডাইস হোটেলে।

ট্যাগ :

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক

"তারা ঢাকা ফিরতে পারেন দুপুরের পর"

বৃষ্টির রাতে সৈকতে ফুটবল খেলেছেন হাসনাত

আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫