ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে

বিতর্কে নতুন দিগন্ত: কক্সবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিতর্ক কর্মশালা”

বিতর্ক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর ও নেতৃত্বগুণসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কক্সবাজার সরকারি কলেজ বিতর্ক ক্লাব আয়োজন করছে “বিতর্ক কর্মশালা ২০২৫”। আগামী ৬ নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে কলেজের হলরুমে অনুষ্ঠিত হবে এই বিশেষ কর্মশালা।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশের অন্যতম সেরা বিতার্কিক মবিন মজুমদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (DUDS)-এর সাবেক বিতার্কিক, এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সাবেক সহ-সভাপতি এবং রেমিয়ান্স ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি।

আয়োজকরা জানিয়েছেন, বিতর্কে আগ্রহী শিক্ষার্থীসহ কলেজের সকল শিক্ষার্থীর জন্য এই কর্মশালা হবে শেখার ও আত্মউন্নয়নের এক গুরুত্বপূর্ণ সুযোগ।

কক্সবাজার সরকারি কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি মঈন উদ্দিন রাকিব বলেন, “আমরা কক্সবাজারের শিক্ষার্থীরা অনেক দিক থেকে পিছিয়ে। ভৌগোলিক ও দক্ষতার সীমাবদ্ধতার পাশাপাশি সবচেয়ে বড় বাধা আমাদের কথা বলার জড়তা ও আঞ্চলিক ভাষার প্রভাব। এই কর্মশালার মাধ্যমে আমরা সেই বাধা ভাঙতে চাই। শিক্ষার্থীরা যেন যুক্তি দিয়ে সমাজ, দেশ ও রাষ্ট্রকে প্রশ্ন করতে শেখে, সত্যের পক্ষে দাঁড়াতে শেখে সেটিই আমাদের উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “আমরা চাই কক্সবাজারের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও ভাষাগত দক্ষতা দিয়ে দেশের অন্যান্য জেলার মতোই আলোকিত হোক। এই কর্মশালাই হতে পারে সেই পরিবর্তনের সূচনা।”

আয়োজকদের বিশ্বাস, “বিতর্ক কর্মশালা ২০২৫” শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বক্তব্য দেওয়ার দক্ষতা ও যুক্তিনির্ভর চিন্তাভাবনা গড়ে তুলবে যা ভবিষ্যতে নেতৃত্ব সৃষ্টির পথ প্রশস্ত করবে।

ট্যাগ :

আপডেট সময় : ০৯:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫