ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

বিজিবি টেকনাফ থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করলো যেভাবে!

মঙ্গলবার (২১জানুয়ারি) মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদের মেম্বার পোস্ট এলাকা। এই পথ দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর আসে বিজিবির কাছে। এরপর পৃথক দুটি দল অভিযান চালায় সেখানে। এক পর্যায়ে নদের তীরে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেন। এসময় কয়েকটি বস্তা ফেলে ওই ব্যক্তিরা নদ সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারিদের বিভিন্ন স্থানে ফেলে যাওয়া পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় চার লাখ ৫০ হাজার ইয়াবা।

বুধবার (২২ জানুয়ারি) এমন তথ্য জানিয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযানের এ পরিস্থিতিতে পাচারকারিদের আরও কয়েকজন আলিখালের দিকে যেতে দেখে বিজিবির সদস্যরা ধাওয়া দেয়। পরে লোকগুলো নদী সাঁতরে খরেরদ্বীপ হয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।

উদ্ধার করা মাদকের চালান পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা

বিজিবি টেকনাফ থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করলো যেভাবে!

আপডেট সময় : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫