ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময় উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির

বিজিবির ডগ “রকি” উদ্ধার করলো ৬০ হাজার ইয়াবা, যুবক আটক

হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির প্রশিক্ষিত ডগ “রকি” দ্বারা তল্লাশী চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় মাদক বহনের অভিযোগে ১ যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মাহমুদুল আমিন (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী “পূরবী” যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশী চালায়। এসময় আরোহী মাহমুদুল আমিনের মালামাল চিহ্নিত করে বিজিবির প্রশিক্ষিত ডগ রকি দ্বারা তল্লাশী চালালে বাসের সাইড বক্সে থাকা মরিচের গুড়ার বস্তার ভেতরে খোলা আটার প্যাকেটের মধ্যে স্কচটেপ মোড়ানো ৬টি প্যাকেটে মোট ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন, হ্নীলা এলাকার মকবুল নামের এক রোহিঙ্গা ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে সে ইয়াবা নিয়ে যাচ্ছিলো।

উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময়

This will close in 6 seconds

বিজিবির ডগ “রকি” উদ্ধার করলো ৬০ হাজার ইয়াবা, যুবক আটক

আপডেট সময় : ০৪:৩২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫