ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

বামপন্থী ছাত্রদের ধর্ষণ বিরোধী পদযাত্রায় বাঁধা ও মামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

ফ্যাসিবাদবিরোধী বাম ছাত্রসংগঠনসমূহের নেতাকর্মীদের পদযাত্রায় বাধা প্রদান এবং পুলিশ কর্তৃক গায়েবি মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

গত ১১ মার্চ  “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ” নামক প্ল্যাটফর্মের ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর গণপদযাত্রা করে স্মারকলিপি প্রদান করতে গেলে শাহবাগ এলাকায় তাদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে উক্ত প্ল্যাটফর্মের সাথে জড়িত বিভিন্ন ছাত্রসংগঠনের ১২ জন নেতৃবৃন্দসহ ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামির উল্লেখ করে রমনা থানায় একটি মামলা দায়ের করেছে।

ছাত্রদল ১৭ মার্চ এক বিবৃতিতে জানিয়েছে, “মামলার এজাহারভূক্ত আসামি একাধিক ছাত্রনেতা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না। এধরণের মামলা ফ্যাসিস্ট রেজিমের গায়েবি মামলার সংস্কৃতির পুনরাবৃত্তি। ”

এছাড়াও গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ বলে জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরো বলা হয়, ” ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রতি পুলিশ প্রশাসনের এমন আচরণের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে উদ্বিগ্ন। ফ্যাসিস্ট খুনি হাসিনা রেজিমের পতনের পরেও পুলিশের আচরণের কাঙ্খিত মাত্রায় পরিবর্তন হয়নি। ”

হাসিনার বিশ্বস্ত কর্মকর্তারা অদ্যবধি পুলিশ প্রশাসনে বহাল থাকায় তারা প্রতিশোধস্পৃহা থেকে দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদবিরোধী ছাত্রনেতাদের সাথে মারমুখী আচরণ করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছাত্রনেতাদের হয়রানি না করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারী নির্যাতনের মামলাগুলোর দ্রুত সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে যথাযথ ভূমিকা রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান বলে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ঐ বিবৃতিতে জানানো হয়।

ট্যাগ :

আপডেট সময় : ০১:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫