ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে নারী আহত

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে উমে প্রু মার্মা (৩৪) নামে এক নারী আহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, উমেপ্রু মার্মা গতকাল বান্দরবান জেলা শহর থেকে হিমাগ্রী পাড়ায় আসে এবং সোমবার সকালে খামার বাড়ীর দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি। পারিবারিক দ্বন্ধের কারণে এ ঘটনা হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র দাশ বলেন, রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের হিমাগ্রী পাড়া এলাকায় গুলিতে এক নারী আহত হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। আহত ঐ নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ :

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে নারী আহত

আপডেট সময় : ০৯:৫৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫