ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতাস টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে

বাটা শো রুম ও কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর-লুটপাটে আটক ৩

গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেটে বের করা মিছিল শেষে একাধিক বাটা জুতার শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর পুলিশ।

তারা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে মো. রাজন, সুনামগঞ্জ শহরের হাসন নগরের আরব আলীর ছেলে, বর্তমানে নগরীর কাজীটুলার বাসিন্দা মোহাম্মদ ইমন ও একই এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিববুল ইসলাম।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে সোমবার রাতে মহানগর বিএনপির পক্ষে ট্রাকযোগে বিভিন্ন স্থানে পথসভা করে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানানো হয়েছে। নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েছ ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।

তারা বলেন, প্রতিবাদের ভাষাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু লোক সিলেটের সুনাম ক্ষুণ্ন করছে। তাদের বিরুদ্ধে ব্যবসায়ীসহ সকল পেশার মানুষকে সতর্ক থাকতে হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান

বাটা শো রুম ও কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর-লুটপাটে আটক ৩

আপডেট সময় : ০১:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫