ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বাংলাদেশ বেতার কক্সবাজারে ইংরেজি ভাষায় বুলেটিন শুরু

বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ প্রচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) লিংক রোডস্থ বেতার কেন্দ্রের মিলনায়তনে এ সংবাদ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

উদ্বোধনকালে মহাপরিচালক বলেন, কক্সবাজার দেশের প্রধান পর্যটনকেন্দ্র। দেশি-বিদেশী পর্যটক এখানে ঘুরতে আসেন। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় জড়িত বিদেশী নাগরিকরা এখানে অবস্থান করেন। এসব বিবেচনায় নিয়ে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে ইংরেজি সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মহাপরিচালক বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে তালিকাভূক্ত বাংলা ও ইংরেজি সংবাদ পাঠকদের ওরিয়েন্টশন প্রোগ্রামে যোগ দেন এবং নতুন উর্ত্তীণদের সনদ বিতরণ করেন। এ ছাড়া তিনি কক্সবাজার কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম এবং উপ বার্তা নিয়ন্ত্রক মো মাহমুদুন নবী, বেতার কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী বক্তব্য রাখেন।

এ সময় বেতার কক্সবাজার কেন্দ্রের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দসহ তালিকাভূক্ত বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক-পাঠিকারা উপস্থিত ছিলেন। পরে বিকেলে কক্সবাজার কেন্দ্রের সীমানা প্রচীর পরিদর্শন ও নিরাপত্তা বিষয়ে আলোচনা সভায় যোগ দেন

বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। প্রতিদিন বিকেল ৪ টা ৩০ মিনিটে নিয়মিত ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ বুলেটিন শুনতে পাবেন শ্রোতারা।

ট্যাগ :

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

বাংলাদেশ বেতার কক্সবাজারে ইংরেজি ভাষায় বুলেটিন শুরু

আপডেট সময় : ১১:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫