ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

বাংলাদেশের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) বকেয়া অর্থের একাংশ পরিশোধ করার পর প্রতিবেশী এই দেশটিতে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের আদানি গ্রুপ। বিপিডিবির চেয়ারম্যান রিয়াজুল করিম নিশ্চিত করেছেন এ তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনকে রিয়াজুল করিম বলেন, “আমরা আদানি গ্রুপকে নিয়মিত তাদের পাওনা পরিশোধ করছি এবং আদানি গ্রুপও আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছে।”

প্রায় সাড়ে চার মাস পর বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি গ্রুপ। কী পরিমাণ অর্থ বকেয়া ছিল এবং সেই বকেয়া অর্থের মধ্যে কত পরিশোধ হয়েছে— সে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দেননি বিপিডিবি চেয়ারম্যান, তবে আদানি গ্রুপ সূত্রে জানা গেছে, বাংলাদেশের কাছে প্রতিষ্ঠানটির পাওনা অর্থ জমেছিল ৮৫ কোটি রুপি। তার মধ্যে ৫ কোটি রুপি পরিশোধ করেছে বিপিডিবি এবং প্রতিশ্রুতি দিয়েছে যে বাকি অর্থ আগামী ৬ মাসের মধ্যে শোধ করা হবে।

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলার ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন যে বিদ্যুৎ কেন্দ্রটি আদানি গ্রুপ নির্মাণ করেছে, সেটি তৈরির এক মাত্র উদ্দেশ্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ। ২০১৭ সালে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলেপমেন্ট কর্পোরেশনের সঙ্গে (বিপিডিসি) একটি চুক্তি করেছিল আদানি গ্রুপ।

চুক্তির শর্ত ছিল— নতুন এই বিদ্যুৎ কেন্দ্রের পুরোটাই বাংলাদেশে আসবে। ২০২৩ সালের জুনে শেষ হয় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণের তারপর ওই মাস থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি গ্রুপ।

এক বছরেরও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকার পর তাতে ছেদ পড়ে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর। কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি রিজার্ভ কমে যাওয়ায় বিদ্যুৎ ক্রয়বাবদ অর্থ প্রদান নিয়মিত পরিশোধ করতে ব্যর্থ হয় বাংলাদেশের সরকার। ফলে জমতে থাকে বকেয়া।

এই পরিস্থিতিতে গত ৩১ অক্টোবর বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল আদানি গ্রুপ। তারপর গত কয়েক মাস চুক্তির শর্তের তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাঠিয়েছে আদানি গ্রুপ

সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন

ট্যাগ :

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

আপডেট সময় : ০৩:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫