ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখলমুক্ত করব- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বাঁকখালী নদীকে অবশ্যই দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে ‘নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ’ আয়োজিত বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, বাঁকখালীর অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা ছিলো ৫ দিনের, কিন্তু প্রচণ্ড বাঁধার মুখে, প্রচণ্ড বিরোধিতার মুখে ৩ দিন উচ্ছেদ করা গেছে। কিন্তু দু’দিন উচ্ছেদ করা গেলো না তারমানে এই না যে উচ্ছেদ থেমে গেছে। উচ্ছেদ হবে। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখলমুক্ত করব। সেজন্য আমরা রাজনৈতিক সমর্থন যেন পাই, প্রশাসনিক সমর্থন যেন পাই সেটাও দেখতে হবে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঠিক যেভাবে সাদা পাথর নিয়ে আমরা কথা বলেছি আজকে যেন একইভাবে বাঁকখালী নদীর দখল নিয়ে কথা বলি। কার দশতলা ভবন ভাঙতে বাঁধা দেওয়ার জন্য আজকে মাঠ পর্যায়ে এই প্রতিরোধ গড়ে তোলা হলো, কার চারতলা ভবন বাঁকখালী নদীতে থাকার কারণে ওটা যেন না ভাঙা হয় প্রতিরোধ গড়ে তোলা হলো, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ফলো করেন তারা দেখবেন কারা এতে খুশি হলো, যখন উচ্ছেদ বন্ধ করতে বাধ্য হলাম খুশি হলো কারা! এমন প্রশ্ন ছুঁড়ে দেন উপদেষ্টা।

তিনি বলেন, আপনারা যদি প্রথম তিনদিনের বাঁকখালী নদীর দখল উচ্ছেদ ফলো করে থাকেন তাহলে দেখবেন আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গেছে, সর্বোচ্চ প্রস্তুতি সেখানে তাদের ছিলো। তারপরও বাঁধা কোত্থেকে আসলো, কেন এই বাঁধা দেয়া হলো। বাঁকখালী নদী গত চার বছরে কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় দখল করা হয়েছিলো, আজকে সেই বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা ভাঙতে পরিবর্তিত পরিস্থিতিতে বাঁধা কেন সেই প্রশ্নের উত্তর আমাদের অবশ্যই খুঁজতে হবে।

উপদেষ্টা বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, জনগণের সমর্থন থাকলে দখল উচ্ছেদ করা সম্ভব।

ট্যাগ :

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখলমুক্ত করব- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫