ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

বাঁকখালীর দখল-দূষণ পরিদর্শনে কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা

নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আগামী বৃহস্পতিবার কক্সবাজার আসছেন।

এ দিন সকালে তাঁরা কক্সবাজার পৌঁছে বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ করার পাশাপাশি নদী বন্দরের জমি পরিদর্শন করবেন। দুপুরে কক্সবাজার-মহেশখালী রুটে সী-ট্রাক উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা। পরে বিকেলে দুই উপদেষ্টা জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো: জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে জানানো হয়, কক্সবাজার নদী বন্দরের অবৈধ দখল দূষণ রোধ ও নদী বন্দরের সীমানা পিলার স্থাপন ও ড্রেজিংয়ের বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ :

বাঁকখালীর দখল-দূষণ পরিদর্শনে কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫