ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

“প্লে ফর পিস” স্লোগানে বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন

হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (HMYSDF) এর আয়োজনে “প্লে ফর পিস” স্লোগানকে সামনে রেখে বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

টুর্নামেন্টটি ১১ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই বিকেলে সোনার পাড়া সমুদ্র সৈকতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়।

এই টুর্নামেন্টে সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন দল গঠন করা হয়, তাঁরা খেলায় অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম শাপলা ও টিম কদম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে দর্শকরা উপভোগ করে প্রাণবন্ত খেলা।

টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার বার্তা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ ফজল কাদের চৌধুরী (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উত্তর শাখা জালিয়া পালং ইউনিয়ন)। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল আহমেদ। খেলায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সমাজসেবক রিদুয়ানুল হক জিসান (সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,উখিয়া উপজেলা শাখা), সোনার পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মানবাধিকার কর্মী আব্দুল হামিদ, সোনার পাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ জাহান, আবু সাঈদ মাসুম (সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জালিয়া পালং ইউনিয়ন), সাংবাদিক আব্দুল্লাহ আল জুবাইর, শ্রমিক নেতা জসিম উদ্দিন বাবুল, বিশিষ্ট সমাজসেবক আমিন আল কাকী, যুব নেতা খাইরুল হকসহ অন্যান্যরা।

আয়োজক কমিটির প্রধান মাহাবুব কাউসার সকল অংশগ্রহণকারী দল, স্বেচ্ছাসেবক, অতিথি ও স্পন্সরদের ধন্যবাদ জানান।

এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

“প্লে ফর পিস” স্লোগানে বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন

আপডেট সময় : ১০:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫