ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

পেটের ভেতরে ইয়াবা নিয়ে পাচার করছিলো যুবক

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 659

কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে পেটের ভেতরে ইয়াবা বহন করে পাচারের সময় মো. জাহিদুল্লাহ (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালের সামনে একটি অটোরিকশা থামায় টহল দল। এ সময় যাত্রী জাহিদুল্লাহ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহজনক আচরণ করায় এক্স-রে করানো হলে তার পেটের ভেতর কালো টেপে মোড়ানো ডিম্বাকৃতির বস্তু ধরা পড়ে।

পরে জাহিদুল্লাহ স্বীকার করে তার পেটে ইয়াবার ৪০টি পোটলা রয়েছে। প্রতিটি পোটলায় ৫০টি করে মোট দুই হাজার ইয়াবা ছিল। বিশেষ পদ্ধতিতে সেগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহিদুল্লাহ দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচার করছিল। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংকও জব্দ করা হয়েছে।

আটক জাহিদুল্লাহ টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরের ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেটের ভেতরে ইয়াবা নিয়ে পাচার করছিলো যুবক

আপডেট সময় : ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫