ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ: মায়ের কুলখানি বলেও এড়ানো গেলোনা গ্রেফতার

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(১২ মে) দুপুর খুরুশকুলের ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ওসি ইলিয়াস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলার এজাহার ভুক্ত আসামী হিসেবে বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ বাবুলকে গ্রেফতার করতে গেলে সে পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করতে দেখা যায় পুলিশকে।

ভিডিওটি আজকের বলে নিশ্চিত করেছেন কাওয়ার পাড়া এলাকার স্থানীয়রা।

গ্রেফতারের সময় ইউপি সদস্য বাবুলকে হাত জোড় করে বলতে শোনা যায়, “কাল আমার মায়ের ফাতেয়া আমাকে ছেড়ে দেন। আমার মা মারা গেছে।”

গ্রেফতার ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুলের মা গেলো ৯ মে মৃত্যু বরণ করেন বলে জানিয়েছেন ওই এলাকার স্থানীয়রা।

ট্যাগ :

আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ

পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ: মায়ের কুলখানি বলেও এড়ানো গেলোনা গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫