ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

নিজে অপহৃত সেজে মুক্তিপণ চাইলেন পরিবারের কাছে: ৪ ঘণ্টার অভিযানে ‘অপহরণের’ নাটক ফাঁস!

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০১:১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 473

পারিবারিক কলহ এবং প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের জের ধরে অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিলেনমোঃ আবু হানিফ (৫৫)। তিনি নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। তার উদ্দেশ্য ছিল মুক্তিপণের টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের সঙ্গে মালয়েশিয়া পালিয়ে যাওয়া।

শনিবার (২২ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান টেকনাফ মডেল থানার ওসি অপারেশন কামাল হোছাইন।

তিনি জানান,চট্রগ্রামের হাটহাজারী থানায় নিখোঁজ জিডির প্রেক্ষিতে টেকনাফ মডেল থানা পুলিশ শনিবার (২২ নভেম্বর) রাতভর অভিযান চালায়। তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়া থেকে আবু হানিফকে তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

​জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি তার শ্যালককে দিয়ে হাত-পা বেঁধে সমুদ্র সৈকতে ভিডিও ধারণ করিয়েছিলেন মুক্তিপণ চাওয়ার জন্য। পারিবারিক দ্বন্দ্বের কারণেই তিনি এই নাটক সাজিয়েছিলেন। উদ্ধার শেষে আবু হানিফকে তার ভাইয়ের জিম্মায় প্রদান করা হয়েছে।

আবু হানিফের বাড়ী চট্টগ্রামের হাটহাজারী বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিজে অপহৃত সেজে মুক্তিপণ চাইলেন পরিবারের কাছে: ৪ ঘণ্টার অভিযানে ‘অপহরণের’ নাটক ফাঁস!

আপডেট সময় : ০১:১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫