ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

নাফ নদী থেকে আবারো দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১০:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • 354

টেকনাফের নাফ নদী থেকে আবারো দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে নাফনদীর হোয়াইক্যং ঝিমংখালি অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে ।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার বাসিন্দা আবুল কাশেসের ছেলে মো. সেলিম (৫০) ও উনচিপ্রাং ৩ নম্বর ওয়ার্ড রইক্ষ্যংয়ের অলি হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, বুধবার ভোররাতে নাফনদীর ঝিমংখালি এলাকায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা সেখানে এসে দু’জন জেলেকে আটক করে নিয়ে যায়। এসময় অন্য জেলেরা দ্রুত পালিয়ে আসে।

তিনি আরও জানান, মাছ শিকার করার সময় নদীতে কুয়াশা ও হালকা অন্ধকার ছিল। আরাকান আর্মির সদস্যরা জেলেদের কোন সীমান্তের অংশ থেকে আটক করেছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে দুই জেলে আটকের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেনি।

১৯ নভেম্বর সেন্টমার্টিনের দুইটি ট্রলারসহ ১২ জেলে কে ধরে নিয়ে যায়। সবশেষ বুধবার ধরে নিয়ে যাওয়া ২ জনসহ মোট ১৮৪ বাংলাদেশী জেলে আরাকান আর্মির হাতে বন্দি বলে জানান স্থানীয় মৎস্যজীবীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাফ নদী থেকে আবারো দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ১০:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫