ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঘুমধুমের বাইশফাঁড়িতে সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্য নায়েক আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত।

বিস্ফোরণে তিনি ডান পায়ের গোড়ালি হারান এবং বাম পায়ে গুরুতর আঘাত পান।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বিজিবি জানিয়েছে, কক্সবাজার ব্যাটালিয়নের আওতাধীন রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ পেয়ারাবুনিয়া এলাকার প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলের সময় এই দুর্ঘটনা ঘটে।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, আরো বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

আপডেট সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫