ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার শূকর ও কুকুরের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তে দুই দফা স্থলমাইন বিস্ফোরণে এবার বাংলাদেশি একটি কুকুর ও একটি বন্য শূকর প্রাণ হারিয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে স্থলমাইন বিস্ফোরণে বণ্য শূকরটি মারা যায়। এর আগে দুপুরে একই বিস্ফোরণে মারা যায় একটি কুকুর।

ফুলতলীর স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সামশুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন- রাত এবং দুপুরে দুই দফা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা। এ দুই ঘটনায় একটি শূকর ও একটি কুকুর মারা গেছে। ওই প্রাণি দুটি বাংলাদেশ থেকে ফুলতলী ৪৯ নং সীমান্ত পিলার অতিক্রম করে শূণ্যরেখা হয়ে মিয়ানমারের ওপারে প্রবেশ করে। বিস্ফোরণের ঘটনাগুলো সীমান্তের শূন্যরেখা থেকে ৫০ থেকে ১০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ঘটছে।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য জয়নাল আবেদীন টুক্কু বলেন- শূন্যরেখার ওপারে দুবার অ্যান্টিপারসোনাল মাইনের বিস্ফোরণ ঘটে। সীমান্তের ৪৯ নম্বর পিলারের মাঝামাঝি মিয়ানমারের ভূখণ্ডের প্রায় ১০০ মিটার ভেতরে বিস্ফোরণ দুটি হয়েছে। বিস্ফোরণে দুটি প্রাণি মারা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, পাড়াবাসী লোকজন বিস্ফোরণের শব্দ শোনে খোঁজখবর নিয়ে দেখে একটি কুকুর ও একটি শূকর প্রাণ হারিয়েছে মিয়ানমারের ওপারে।

উল্লেখ্য- মিয়ানমারের ওপারে সীমান্ত দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী অ্যান্টি–পারসোনাল মাইন স্থাপন করে। ওই মাইনের বিস্ফোরণে লোকজন আহত হচ্ছেন। এবার মারা গেল একটি শূকর ও একটি কুকুর।

ট্যাগ :

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার শূকর ও কুকুরের প্রাণহানি

আপডেট সময় : ০১:৩০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫