ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে বাজারঘাটার আগুন

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়।

শাহরাজ নামে ঐ বহুতল মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্য সহ বিভিন্ন সামগ্রীর বেশ কয়েকটি দোকান রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘রাত সাড়ে এগোরটার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। কিভাবে আগুন লেগেছে বলা যাচ্ছে না, তবে সেখানে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ওয়ারলিংয়ের কাজ চলছিলো।’

স্থানীয়দের সাথে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘ মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতি ও অগ্নিকান্ডের কারণ পরে জানা যাবে।’

এঘটনায় দ্বিতীয় তলার একটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়ার পাশাপাশি নিচতলায় কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে বাজারঘাটার আগুন

আপডেট সময় : ০১:২২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫