ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের

দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে?

আবারো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা মিয়ানমারের ওপার থেকে আসা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।

তবে রাত ১ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর কিংবা এপারে গুলি আসার তথ্য মেলেনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে সীমান্ত সংলগ্ন ঘুমধুমের তুমব্রু বাজারে অবস্থান করছিলেন স্থানীয় যুবক মোস্তাকিম আজিজ।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঐ স্থান থেকে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে কয়েক রাউন্ড স্পষ্ট গুলির আওয়াজ শুনতে পাওয়া গেছে।

একই সময়ে সেখানে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ শফি মুঠোফোনে ঢাকা পোস্ট’কে বলেন, ‘ ৩০ থেকে ৪০ রাউন্ড গুলির শব্দ শুনেছি। রাতে এমন পরিস্থিতি হলে আমরা স্থানীয়রা স্বাভাবিকভাবে শংকায় থাকি। জানিনা ওপারে আসলে কি হতে চলেছে।’

স্থানীয়রা আরো জানান, সীমান্তের অপর প্রান্তে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির দুটি ক্যাম্প রয়েছে।

তাদের ধারণা, ক্যাম্পগুলোর মাঝামাঝি স্থান নারিকেল বাগিচায় দশদিন পর আবারো সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট রাতে,  দীর্ঘদিন পর রাতভর চলতে থাকা গোলাগুলির শব্দ এপারে আসে এবং শুন্য রেখার প্রায় ৩০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে ঘটা সে ঘটনায় বাংলাদেশে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছিলেন, ৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।

‘আরকান আর্মির সাথে বিচ্ছিন্নতাবাদী অন্য কোনো সংগঠন আরসা-আরএসওর মধ্যে  গোলাগুলি হতে পারে’ এমন ধারণার কথাও সেসময় বলেছিলেন বিজিবির এই কর্মকর্তা।

এ ঘটনার পরদিন সকালে ঘুমধুম সীমান্তের পার্শ্ববর্তী  উখিয়ার বালুখালীতে বিজিবির কাছে অস্ত্র সহ জীবন তঞ্চ্যঙ্গা নামে নিজেকে ‘আরকান আর্মি’র সদস্য দাবী করা ঘুমধুমের স্থানীয় এক যুবক বিজিবির কাছে আত্মসমর্পণ করেন।

সর্বশেষ গত ১৭ আগস্ট দুপুরে বিজিবি’র তুমব্রু বিওপির দুই ব্যক্তিকে আটক করে।

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃতরা রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি’র সহযোগী।

সীমান্ত সুরক্ষা ও সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা বিবেচনায় তৎপরতা বৃদ্ধি করার পাশাপাশি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি দাবী করে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকার রাখাইন অংশের পুরো ২৭১ কিলোমিটার এলাকায় তারা নিয়ন্ত্রণে নিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে জান্তা’কে প্রতিরোধ শুরুর এক বছরেরও বেশি পরে ২০২৪ সালের ডিসেম্বরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকার রাখাইন অংশের পুরো ২৭১ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার দাবী করে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

ট্যাগ :

দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে?

আপডেট সময় : ০১:৫৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫