ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে

থার্টি ফার্স্ট কে কেন্দ্র করে সমুদ্র শহর কক্সবাজারে দেখা যায় পর্যটকের ঢল। তবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দেশ। শোক পালনের অংশ হিসেবে তারকামানের হোটেল গুলো তাদের থার্টি ফার্স্টে নাইটের আয়োজন বাতিল করেছে বলে জানা গেছে।

তাছাড়া সমুদ্র সৈকতে বা উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি নেই এ বছর।

থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার জেলার সকল বার বন্ধ থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সৌমেন মন্ডল। এছাড়াও কোন হোটেল কিংবা রিসোর্টে কোনভাবে যেন মাদকদ্রব্য ব্যবহার না হয় সেজন্য টিম গঠন করা হয়েছে তারা মাঠে থাকবে বলে জানান তিনি।

এদিকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, থার্টি ফার্স্ট নাইটে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, থার্টি ফার্স্ট নাইট ঘিরে বিশেষ নজরদারি রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় পটকা, আতশবাজি, ফানুস, উন্মুক্ত স্থানে গান বাজানা,জয় রাইড, উচ্চগতিতে গাড়ী চালাতে জেলা পুলিশের পক্ষ থেকে নিষেধ করে নির্দেশনা জারি করা হয়েছে বলে তিনি জানান।

তবে এবছর আশানুরুপ পর্যটক নেই বলে দাবী করে কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন,হোটেল মোটেলের রুম ৫০ শতাংশ এখনো খালি রয়ে গেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রতি তারকা হোটেল গুলো ত্থার্টি ফাস্ট নাইটের আয়োজন বন্ধ থাকবে। তবে পর্যটক সমাগম থাকবে।সবমিলিয়ে ইংরেজী বর্ষ বিদায় ও বরনে লক্ষাধিক পর্যটকের সমাগম থাকবে বলে প্রত্যাশা করছেন পযটন সংশ্লীষ্টরা।

ট্যাগ :

আপডেট সময় : ০১:৩৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫