ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত

তুমব্রু সীমান্তের কাছে ওপারে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের “লাল কাইন্দা” নামক স্থানে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত রোহিঙ্গা যুবকের নাম মোঃ ইউনুছ (২৫), তাঁর বাবার নাম ইজাহার হোসেন, আহত যুবক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটের দিকে তুমব্রু পশ্চিমকুল সীমান্ত পিলার ৩৩–৩৪ এর মধ্যবর্তী “লাল কাইন্দা” এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
টিটিএনের হাতে আসা একটি ভিডিওচিত্রে দেখা যায়, আহত যুবকের পায়ের হাটুর নিচের অংশ গোড়ালিসহ বিচ্ছিন্ন হয়ে যায়।
তুমব্রুর স্থানীয় বাসিন্দারা জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার কিছুক্ষণ পর তুমব্রুর সীমান্তঘেষা পশ্চিমকুল গ্রামে বাসিন্দারা ওপার থেকে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায়, মানুষের চিৎকারের শব্দ শুনে এপার থেকে কয়েকজন স্থানীয় বাসিন্দা সীমান্তের কাটাতারের কাছে গেলে রোহিঙ্গা যুবক ইউনুছকে আহত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংয়ে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যায়।
মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে বলে তুমব্রুর সীমান্ত এলাকার বাসিন্দারা ধারণা করছেন।
তবে কি কারণে এ রোহিঙ্গা যুবক মিয়ানমারের অভ্যান্তরে প্রবেশ করেছে সেটি জানা না গেলেও
মিয়ানমার সীমান্তে প্রায় সময় চোরাকারবারীদের দৌরাত্ম্য থাকে, আহত রোহিঙ্গা যুবকও কোনো চোরাইপণ্য পাচারে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, “মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তুমব্রু সীমান্তের কাছে ওপারে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০১:৩২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫