ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

ঢাকায় বর্ষসেরা সাংবাদিকের সম্মাননা পেলেন কক্সবাজারের ইরফান

সুস্থ ধারার সংস্কৃতি চর্চাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে”এ স্লোগানকে সামনে রেখে সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন এর ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ষসেরা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে এশিয়ান টেলিভিশনের ঢাকায় কর্মরত স্টাফ রিপোর্টার এম. ইরফান উদ্দিন সমাজসেবা ও সাংবাদিকতা ক্যাটাগরিতে বর্ষসেরা সম্মাননায় ভূষিত হন। উদীয়মান তরুণ সাংবাদিকদের মধ্য থেকে ইরফানসহ দুজনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

ঢাকায় সাংবাদিকতা করার আগে ইরফান উদ্দিন কক্সবাজারের মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘দ্যা টেরিটোরিয়াল নিউজ (টিটিএন)’এ দীর্ঘদিন স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক ঝমকালো আয়োজনে দেশের বিভিন্ন শ্রেণি পেশার বাছাইকৃত গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন। তিনি বলেন,
“উদীয়মানদের অনুপ্রেরণা ও উৎসাহ দিতে এমন আয়োজন নিয়মিত হওয়া জরুরি। এতে যার যার পেশায় আরও উদ্যম ও দায়িত্বশীলতা বাড়বে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা।
পরিচালনায় ছিলেন বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

শিক্ষা, সাংবাদিকতা, অভিনয়, নৃত্য, যাদু, চিকিৎসা, উদ্যোক্তা–সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত গুণীজনদের বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগ :

ঢাকায় বর্ষসেরা সাংবাদিকের সম্মাননা পেলেন কক্সবাজারের ইরফান

আপডেট সময় : ০৫:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫