ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে

আগামী ২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৬ এপ্রিল) দলের অস্থায়ী কার্যালয়ে চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় সভায় সারা দেশ থেকে এনসিপি’র কেন্দ্রীয় সদস্যরা অংশগ্রহণ করেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত হয়। যা সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তা বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের কথা জানানো হয়।

তিন মাস পর এই কমিটি অবস্থা বিচারে নবায়ন, পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করবে। একই সঙ্গে দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠন করা হবে।

টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের নির্দেশনা দেয়া হয়।

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে

আপডেট সময় : ০২:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫