ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

টেকনাফ বাস টার্মিনালে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের সর্ববৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন টেকনাফে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। শনিবার সকাল ৯টায় টেকনাফ বাস টার্মিনাল এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ এহসান উদ্দিন। তিনি স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন-“বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান তরুণ সমাজকে সচেতনতার নতুন দৃষ্টান্ত উপহার দিয়েছে। প্রশাসন সবসময় এমন ইতিবাচক উদ্যোগের সঙ্গে আছে।”

অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন জেলা সমন্বয়ক সৈয়দ করিম। তিনি বলেন-

“বিডি ক্লিন শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন। পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি আমাদের স্বাস্থ্য, সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। টেকনাফ থেকে উখিয়া, পুরো কক্সবাজার জেলায় আমরা পরিচ্ছন্নতার এই বার্তা ছড়িয়ে দিতে চাই। তরুণ সমাজ যদি একসাথে এগিয়ে আসে, তবে খুব অল্প সময়েই আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ টিম লিডার রাফি আনোয়ার। তিনি বলেন-আমাদের লক্ষ্য শুধু একটি দিনের অভিযান নয়; ধারাবাহিকভাবে টেকনাফকে পরিচ্ছন্ন রাখা। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা দীর্ঘমেয়াদি কাজ করতে চাই।”

এবারের অভিযানে টেকনাফ টিমের পাশাপাশি অংশগ্রহণ করে উখিয়া টিম ও জেলা টিমের স্বেচ্ছাসেবীরা।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাস টার্মিনাল এলাকা একেবারে নতুন রূপে সেজে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিডি ক্লিনের এই অভিযানের ফলে বাস টার্মিনাল এলাকার পরিবেশ দৃশ্যত বদলে গেছে। এতে পথচারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশজুড়ে ৫০ হাজারেরও বেশি সদস্য নিয়ে বিডি ক্লিন যে পরিচ্ছন্নতার আন্দোলন চালাচ্ছে, টেকনাফে এর এ যাত্রা নিঃসন্দেহে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সচেতন মহল।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

টেকনাফ বাস টার্মিনালে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৪:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫