ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

টেকনাফে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ নাফ নদীতে

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর মো. জুবায়ের (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপ ট্রলারঘাট সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান।

নিহত জুবায়ের টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে।

শাহপরীর দ্বীপের বাসিন্দা নুরুল আলম বলেন, “সকালে নদীতে ভাসমান মরদেহ দেখতে পাই। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।” নিহতের পরনে ছিল গেঞ্জি ও হাফপ্যান্ট।

ওসি নাজমুন নূর বলেন, “গত ২৯ সেপ্টেম্বর জুবায়ের ৯ জনসহ একটি ইঞ্জিনচালিত বোটে সাগরে মাছ ধরতে যায়। অন্যরা ১ অক্টোবর ফিরে আসলেও জুবায়ের আর ফেরেনি। স্বজনরা তার খোঁজ নিতে গেলে ওই ৯ জন কোনো তথ্য না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।”

চার দিন পর শুক্রবার নাফ নদীতে জুবায়েরের মরদেহ ভেসে আসে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ নাফ নদীতে

আপডেট সময় : ০৬:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫