ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা

টেকনাফে বিদেশী অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধারে যা জানালো কোস্টগার্ড

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি ম্যাগাজিন, ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গোলা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টায় কোস্টগার্ডের একটি দল পুলিশের সমন্বয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নং ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ৪ জন ব্যক্তিকে কয়েকটি বস্তাসহ টেকনাফ স্থল বন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায়। এসময়, আভিযানিক দল কর্তৃক ওই ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করে। যৌথবাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে ৭ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করলে তারা অস্ত্র ও গোলাবারুদের ২ টি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যায়।”

মিডিয়া কর্মকর্তা বলেন, “পরে যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি জি-৩ ম্যাগাজিন, ১ টি দেশীয় পিস্তল, ১ টি দেশীয় দু’নলা বন্দুক, ৩ টি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গোলা জব্দ করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে এই কর্মকর্তা বলেন, “অভিযান চলাকালীন সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যায় ।তবে জব্দকৃত অস্ত্র, গোলা বারুদ ও সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, “উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে কোস্টগার্ড নিয়মিত টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি

This will close in 6 seconds

টেকনাফে বিদেশী অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধারে যা জানালো কোস্টগার্ড

আপডেট সময় : ০৮:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫