ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়া পাড়ায় পুকুরে পড়ে তাফরিয়া আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তাফরিয়া জালিয়া পাড়ার বাসিন্দা সৈয়দ আমিনের মেয়ে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবারসূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল তাফরিয়া। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের দিকে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে তাফরিয়ার বাবা পুকুরে নেমে তাকে উদ্ধার করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, দুর্ঘটনার সময় পুকুরে কেউ ছিল না। স্থানীয়রা প্রায়ই ওই পুকুরে গোসল ও কাপড় পরিষ্কার করেন।

নিহত শিশুর বাবা বলেন, আমার মেয়ের মৃত্যু সম্পূর্ণ দুর্ঘটনা। তখন সেখানে কেউ ছিল না। আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেব না।

টেকনাফ থানার এসআই নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছে। এটি একটি দুঃখজনক দুর্ঘটনা, শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে পরিবার জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫