ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

টেকনাফে আড়ই লাখ ইয়াবা উদ্ধারের দাবী বিজিবির

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধারের দাবী করেছে বর্ডার গার্ড – বিজিবি।

রোববার (১২জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার উত্তর-পূর্ব দিকে ডাবল জোড়া এলাকা থেকে মাদকের চালানটি জব্দ করা হয় বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্য পেয়ে দমদমিয়া চৌকির ৫টি নৌ-টহল দল নাফ নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় বিজিবি। এক পর্যায়ে ককশিটের ভেলায় করে দুজন ব্যক্তি মাদক নিয়ে নাফ নদী সাঁতরে পারাপারের সময় বিজিবির টহলদলের মুখে পড়ে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলটি ভেলাটি ফেলে রাতের আঁধার এবং ঘন কুয়াশার মধ্যে নাফ নদী সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অপর পাশে পালিয়ে যায়।

পরে নৌটহলদল তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভেলা থেকে দুটি মাদক ভর্তি চটের বস্তা উদ্ধার করে। পরে ওই চটের বস্তার ভেতর থেকে ২৫টি প্যাকেটে ভরা ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।

অভিযানে কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ :

টেকনাফে আড়ই লাখ ইয়াবা উদ্ধারের দাবী বিজিবির

আপডেট সময় : ১১:০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫