ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা সারাদেশে ১১২ নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘রামু পৌরসভা’ চাইলেন ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা বড় বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান: জরিমানা দ্রুতই আড়াই হাজারের বেশি কনস্টেবল নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি এখন সৌদি আরবেরই মানুষ’

টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০২:৪২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 53

টেকনাফের বাহারছড়া ইউনিয়ন এর উত্তর শীলখালী উপকূলীয় গহীন পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল পুড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর শহর মুল্লুক এলাকায় এক যুবক ছনের বাগান পরিষ্কার করার উদ্দেশ্যে পাহাড়ে আগুন দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বাগান ছাড়িয়ে আশপাশের পাহাড়ি জঙ্গলজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ জানান, বাগান পরিষ্কার করতে দেয়া আগুন মুহূর্তেই আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

স্থানীয় আবছার নামে এক যুবক বলেন, হঠাৎ পাহাড়ে আগুন জ্বলতে দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু পাহাড়ের উচ্চতা বেশি এবং সেখানে পানির কোনো ব্যবস্থা না থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।

এদিকে, এই অগ্নিকাণ্ডে পাহাড়ের গহীন বনাঞ্চল ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বাহারছড়া শীলখালী বিট কর্মকর্তা আবুল কালাম জানান, আগুন লাগার খবর পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বন বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

স্থানীয় সাংবাদিক রিয়াজুল হাসান খোকন জানান,রাত ১২ টার পর বনবিভাগ,স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান কি তা জানা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি?

This will close in 6 seconds

টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০২:৪২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬